✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

চট্টগ্রামে হত্যা মামলার আট আসামি গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ২২:১৪:৫৯ |

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় মোহাম্মদ সাকিব নামে এক যুবককে হত্যার মামলায় আট আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। হত্যাকান্ডের পর শুক্রবার ও শনিবার টানা ৪৮ ঘন্টায় চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে এবং কক্সবাজারে অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাকিব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, সাকিব চান্দগাঁও থানার বিসিক এলাকার একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন। ঘটনার আট দশ দিন আগে আসামি ইমন এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই করে। সাকিব ঘটনাটির প্রতিবাদ করেন এবং স্থানীয়দের সহায়তায় ফোনটি উদ্ধার করে মালিককে ফেরত দেন। এতে সাকিবের ওপর ক্ষিপ্ত হয় আসামিরা।

এর ধারাবাহিকতায় গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় সাকিব ও তার প্রতিবেশি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ইমনসহ তার সহযোগীরা সাকিবকে রিকশা থেকে নামিয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। এ ঘটনায় সাকিবের বাবা বাদী হয়ে চান্দগাঁও থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে অভিযুক্ত আটজনকে গ্রেফতার করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ইমন (২২) ও তার সহযোগী মো. রায়হান (২৫), মো. শাহেদ সালমান (২২), মোহাম্মদ হোসেন (২২), হাসান মোহাম্মদ রবিউল (২১), মো. সাকিব হোসেন (১৮), মো. আছমান (২৩) ও ফয়সাল (২৩)। অভিযানে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..