✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘আজ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে দেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০১, | ১০:০৯:১০ |

আজ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে দেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন। এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল দুপুরে পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহল গাড়াতি এলাকায় মফিজার রহমান কলেজে ডিজিটাল সার্ভিস ইমপ্লয়েন্টমেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, গত তিন বছরে বাংলাদেশে ১১টি মেনুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি প্লান্ট স্থাপন করা হয়েছে। প্রতি বছর প্রায় ৪ কোটি মোবাইল ও ১০ লাখ ল্যাপটপ আমদানি করতে হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চেষ্টা চলছে দেশেই তৈরি করে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হবে।

দীর্ঘ ৬৮ বছর পিছিয়ে থাকা বিলুপ্ত ছিটমহলবাসীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ৮৬ লাখ টাকা ব্যয়ে এই ট্রেনিং সেন্টার নির্মাণ করা হচ্ছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..