✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাক্রান্ত আবুল হায়াত হাসপাতালে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০১, | ০৩:৫৬:৪২ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনেতা এবং নির্মাতা আবুল হায়াত। বর্তমানে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার ছোট মেয়ে নাতাশা হায়াত।

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে নাতাশা হায়াত বলেন—‘দুর্ভাগ‌্যক্রমে আব্বু কোভিড-১৯ পজিটিভ। কিছু লক্ষণ দেখা দিলে গতকাল (৩১ মার্চ) রাতে আব্বুকে হাসপাতালে ভর্তি করা হয়। আব্বুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।’

দুটি বিষয়ে সবাইকে অনুরোধ করে নাতাশা হায়াত বলেন, ‘যারা তিন সপ্তাহের মধ্যে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে এ প্লাস প্লাজমা চাচ্ছি। এ বিষয়ে মা (শিরীন হায়াত) কিংবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফোন না করে আপনারা আব্বু ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

বৃহস্পতিবার (১ এপ্রিল) জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েতও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..