✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্যাংকের সামনে স্ত্রীকে গুলি, বাড়িতে বোনকে হত্যা; এরপর আত্মহত্যা ব্যাংক কর্মীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ০২:১৫:০৯ |

ভারতের উত্তর প্রদেশের লখনউতে স্ত্রী ও বোনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যাংক কর্মচারী। বৃহস্পতিবার দুপুরে শহরের অভিজাত গোমতীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর নাম দিব্যা মিশ্র। তার স্বামী মানস বাজপেয়ী স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) কর্মচারী ছিলেন।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে মানস গোমতীনগরে অবস্থিত আইসিআইসিআই ব্যাংকের শাখার বাইরে স্ত্রী দিব্যাকে ডেকে আনেন। দিব্যা ওই ব্যাংকেই কাজ করতেন। কয়েক মিনিট কথা বলার পর মানস তাকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর অবস্থায় দিব্যাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মানসের বয়স ৩৮ বছর। দিব্যা ও মানসের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। তবে এক বছরেরও বেশি সময় ধরে তারা আলাদা থাকছিলেন। গত বছর দিব্যা বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন বলে জানা গেছে।

স্ত্রীকে গুলি করার পর মানস বাড়িতে ফিরে তার ২৮ বছর বয়সী বোন শিব বাজপেয়ীকেও গুলি করেন। শিব মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে পুলিশ জানিয়েছে। এরপর মানস নিজেও আত্মহত্যা করেন।

ঘটনার আগে মানস তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে হত্যার কথা উল্লেখ করেন। সেখানে তিনি স্ত্রীকে তার সঙ্গে প্রতারণার অভিযোগও করেন। স্ট্যাটাসে নিজের বোন, স্ত্রীর বোন প্রজ্ঞাসহ আরও কয়েকজনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছিল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

মানসের বাড়ির পাশের এক দোকানদার এনডিটিভিকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মানসকে বাড়িতে ফিরতে দেখেন। সে সময় তিনি খুব তাড়াহুড়ো করছিলেন এবং প্রচণ্ড ঘামছিলেন। বাড়িতে ঢোকার পর তিনি হনুমান চালিসা বাজান। পরে এক প্রতিবেশী তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে বাড়িতে গিয়ে মানসকে মৃত অবস্থায় দেখতে পান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..