✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের দলের দূরত্ব কমার সম্ভাবনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ০১:৫১:৪৫ |

পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিনের পুঞ্জীভূত দূরত্ব ও উত্তেজনা হয়তো এবার কিছুটা শিথিল হতে চলেছে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মুক্তি পেলে সামরিক বাহিনী কিংবা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কোনো নতুন বিরোধে জড়াবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তার ঘনিষ্ঠ এক সহযোগী।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র জুলফিকার বুখারি জানান, ৭৩ বছর বয়সী ইমরান খান মুক্ত হলে দেশের ক্ষতি হয়—এমন কোনো পদক্ষেপ নেবেন না। বরং দেশের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষোভ ভুলে সমঝোতার পথে হাঁটবেন। কঠোর বিরোধের রাজনীতি থেকে সরে এসে পিটিআইয়ের এমন নমনীয় অবস্থান সাম্প্রতিক সময়ে বেশ বিরল। দেশটির শীর্ষ আদালত ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়ার পরপরই এই ইতিবাচক বার্তা এলো।

দুবাইয়ে অবস্থানরত বুখারি সেনাপ্রধানকে দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, সেনাপ্রধান ইতিবাচক উদ্যোগ নিয়ে ভালোবাসার হাত বাড়ালে দ্রুতই সব রাজনৈতিক বন্দীর মুক্তি সম্ভব। ২০২২ সালে ক্ষমতা হারানোর পর একাধিক মামলার মুখে পড়া ইমরান খানের প্রায় সব দণ্ডই এখন পর্যন্ত স্থগিত বা বাতিল হয়েছে। পিটিআই জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে হাসপাতালের সামনে সমর্থকদের কোনো জমায়েত হবে না।

তবে সমঝোতার আশ্বাসের পাশাপাশি পিটিআই তাদের কর্মসূচিও বহাল রাখছে। বুখারি জানান, আত্মগোপনে থাকা নেতাদের যুক্ত করে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচি চলবে। সেখান থেকে ইমরান খানের সুচিকিৎসা ও দ্রুত মুক্তির জোর দাবি জানানো হবে। সরকারি বা সামরিক পক্ষ এখনো কোনো মন্তব্য না করলেও, বিশ্লেষকদের মতে এই সুরবদল সংকটময় রাজনীতিতে নতুন আশার বাতাবরণ তৈরি করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..