লালমনিরহাটে ধর্ষণের অভিযোগে নৈশপ্রহরী গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৭:৪৫:২৩ |

লালমনিরহাটের পাটগ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মুজিব উদ্দিন সেলিম (৪২) নামে নৈশ্যপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার জোংড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইসলামনগরে ঘটনাটি ঘটে।

পরে রাত সাড়ে ১১টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযুক্ত সেলিমকে পাটগ্রাম থেকে হাতীবান্ধায় তার বোনের বাসায় আশ্রয় নেওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মজিবউদ্দিন সেলিম জোংড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।  সে পাটগ্রাম মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী পদে চাকরি করেন। 

পুলিশ জানিয়েছে, নয় বছর বয়সী শিশু বাড়ির উঠানে খেলার সময় মোবাইলে ভিডিও দেখার কথা বলে প্রতিবেশী সেলিম কৌশলে তার বাসায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। 

এদিকে, বাড়ির উঠানে শিশুকে দেখতে না পেয়ে আশেপাশের এলাকায় খুঁজতে শুরু করে তার মা। পরে ভুক্তভোগী শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনাটি জানায়। এ সময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হলেও পরে উন্নত চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিকভাবে তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা পাটগ্রামের পার্শ্ববর্তী উপজেলা থেকে আসামিকে গ্রেফতার সক্ষম হই। এখন মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..