✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে সরাসরি ফাইনালে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-৩১, | ১২:৫৫:৩২ |

নেপালকে হারিয়েই ফাইনালমঞ্চে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। বুধবার শ্রীলংকাকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে সরাসরি ফাইনাল নিশ্চিত করলো লাল-সবুজ জার্সিধারীরা।

পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে নিজেদের শেষ লিগম্যাচে বাংলাদেশ ৩৩-৩১ পয়েন্টে হারিয়েছে শ্রীলংকাকে। বাংলাদেশ প্রথমার্ধে ১৪-৯ পয়েন্টে এগিয়েছিল।

পাঁচ দেশের এই টুর্নামেন্টে বাংলাদেশ টানা চার ম্যাচ জিতেছে পোল্যান্ড, কেনিয়া, নেপাল ও শ্রীলংকার বিপক্ষে। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠেছে ফাইনালে। লিগ টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল মুখোমুখি হবে ফাইনালের ওঠার লড়াইয়ে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে প্লে-অফের মাধ্যমে। শুক্রবার ফাইনাল অনুষ্ঠিত হবে ভলিবল স্টেডিয়ামে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..