১১ বছর পর ফিরছে ‘দেশু’ জুটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৪:১৫:৫০ |
একসময় পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবের সম্পর্কেও। দেব ও শুভশ্রীকে ঘিরে টালিগঞ্জে ছিল তুমুল চর্চা। ভক্তদের ভালোবাসায় জুটিটির নামও হয়ে উঠেছিল ‘দেশু’। এরপর কেটে গেছে ১১ বছর। এবার সেই পুরোনো জুটি ফিরছে পর্দায়। আর ফেরার মুহূর্তেই দেবকে উদ্দেশ করে আবেগঘন এক খোলা চিঠি লিখলেন শুভশ্রী।

দীর্ঘ বিরতির পর ‘দেশু ৭’ সিনেমায় একসঙ্গে দেখা যাবেদেব ও শুভশ্রীকে। সিনেমাটির মাধ্যমে প্রথমবার পরিচালকের ভূমিকায়ও আসছেন দেব।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) সিনেমাটির শুটিং শেষ হয়েছে। শেষ দিনেই দেবের উদ্দেশে নিজের অনুভূতির কথা জানান শুভশ্রী।

দেব ও শুভশ্রী

খোলা চিঠিতে দেবের পরিচালনার দক্ষতার প্রশংসা করে শুভশ্রী জানান, শুরুতে তার ভিশন দেখে কিছুটা ‘ঈর্ষা’ হচ্ছিল। তবে সিনেমার কাজ যত এগিয়েছে, সেই ঈর্ষাই বদলে গেছে অনুপ্রেরণায়।

শুভশ্রী লেখেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা। তুমি দারুণ কিছু করে দেখাবে— এটা নিশ্চিত।’

১১ বছর পর একই সিনেমায় ফেরা এই জুটির নতুন অধ্যায় তাই ভক্তদের জন্যও হয়ে উঠেছে নস্টালজিয়ায় মোড়া এক বিশেষ মুহূর্ত।

১১ বছর পর দেব ও শুভশ্রী

‘দেশু ৭-এ দেব-শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..