নিহার মনের মতো মন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৪:১০:৪৬ |

অভিনেত্রী নাজনীন নাহার নিহা নতুন এক প্রেমের গল্প নিয়ে ছোট পর্দায় আসছেন। নাটকের নাম ‘মনের মতো মন’। নির্মাতা ইমরাউল রাফাত নির্মাণ করবেন নাটকটি। এতে নিহার জুটি হচ্ছেন ইয়াশ রোহান। ভালোবাসার ভিন্নধর্মী গল্পে বরাবরই নজর কেড়েছেন নিহা।

চিত্রনাট্যের চমৎকার বুনন আর চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় এবার তিনি যুক্ত হয়েছেন ‘মনের মতো মন’ নাটকে। নাটকটিতে ইয়াশ-নিহা জুটির পাশাপাশি দেশের একঝাঁক অভিজ্ঞ ও গুণী অভিনয়শিল্পীকে দেখা যাবে।  বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..