✕


মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১১:০৭:৩২ |

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা সাকিনে জনৈক সাইদুলের বাড়ির পূর্ব পাশে ইটের সোলিং রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় ডিবির এসআই (নিঃ) আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালায়। এ সময় ৫১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—লৌহজং উপজেলার কারপাশা এলাকার নুরু শেখের ছেলে লিটন শেখ (৫২), শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে মো. সাইফুল ইসলাম শাহীন (৩৫), শ্রীনগরের ষোলঘর ভূইচিত্র এলাকার বজলু শেখের ছেলে মো. তুষার (২০) এবং লৌহজং উপজেলার মৌছামান্দ্রা এলাকার ইস্কান্দারের ছেলে মো. জীবন হোসেন (৩১)।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..