স্বর্ণের দামে ঊর্ধ্বগতি, জেনে নিন বাজারমূল্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১১:০১:০৯ |
আজ দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এ দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ১৬৫ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া, বাজুসের দর অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৫৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে দেশের বাজারে মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ থেকে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকার মধ্যে। আর রুপার দাম ৩ হাজার ১৫৯ থেকে ৫ হাজার ৭৪ টাকা পর্যন্ত।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..