✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গত বছর এই সময় কেউ জানতেনই না করোনার টিকা আসবে কিনা, আর আজ…

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৯, | ০৯:৫২:৩০ |

সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গত বছর এই সময়ে আদৌ করোনাভাইরাসের কোন টিকা আসবে কিনা বা আসলে কবে সেটি আসতে পারে, সেটাই কেউ জানতেন না। আর আজ বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচী চলছে ভারতে।’

৭৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি একথা বলেন। প্রতি মাসের শেষ রবিবার সাধারণ মানুষের উদ্দেশ্যে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোদি। এতে বিশেষ ঘটনাকেন্দ্রিক বার্তার পাশাপাশি দেশের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণের প্রতি বার্তাও দিয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের ইতিবাচক ঘটনাগুলোও তুলে ধরেন। অল ইন্ডিয়া রেডিওতে এটি সম্প্রচার করা হয়।

এদিন মোদি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছে ভারত। দেশবাসীর সহযোগিতা পেয়ে আমি কৃতজ্ঞ। গত বছর মার্চে দেশবাসী প্রথম ‘জনতা কার্ফু’র বিষয়ে জানতে পারেন। সেই সময় থেকেই দেশবাসী বীরত্বের সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন।

উল্লেখ্য, গত বছর ২২ মার্চ জনতা কার্ফুর ডাক দেন মোদি। সম্প্রতি তার এক বছর পূর্ণ হয়েছে।
জনতা কার্ফুকে শুরু থেকেই ট্রায়াল রানের আখ্যা দিয়েছিলেন অনেকেই। এর মানে জনতা কার্ফুর মাধ্যমেই দেশবাসীকে লকডাউনের প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দেন তিনি। জনতা কার্ফুর ঠিক পর পরই ২১ দিনের লকডাউনের ঘোষণা করা হয়েছিল ভারতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..