সর্বশেষ :
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের বৈদ্যুতিক খুঁটির ‘আর্থিং তার’ কেড়ে নিল কিশোরের প্রাণ গাড়ি কিনে দিতে পারেননি, তাই ছেলের গ্র্যাজুয়েশনে ছাগল উপহার মায়ের বুধবার থেকে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, শেষ মুহূর্তেও চুক্তির আশায় কানাডা মার্জিন ঋণ বিধিমালায় যেসব পরিবর্তন আনা হলো, গেজেট প্রকাশ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি নতুন ফ্রন্টে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বাংলাদেশে কাজ করতে চান ক্যানিজিয়া অস্ট্রেলিয়া ব্যাটিং নেওয়ায় খুশি ছিলেন হাসান পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে যুবকের গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই : মীর শাহে আলম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ১৩:২৯:৪৪ |

স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগস্টের শেষে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে বলে আশা করছি। কয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে এই মাসের শেষের দিকে নির্বাচন যাতে করা যায় সেভাবে ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন পেছানো বা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নাকি পৌরসভা বা উপজেলা কোনটা আগে আসতে পারে সেটা সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াবলী বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসমূহ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে হয়তো স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানের নির্বাচন শুরু করা হবে সেটা শেষ করা হবে।  তবে এর মধ্যে আইনগত বাধ্যবাধকতার কারণে যদি আদালতের কোন রায় বা কোনো নির্দেশনা থাকে, সেই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে। সেইসঙ্গে আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় ঢাকা জেলা প্রশাসন মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত খান, আমিনবাজার ভূমি সরকারি কমিশনার শাহাদাত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..