✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ১১:০১:২২ |সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে স্থানীয়রা নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার হাটিকুমরুল হাইওয়ে থানায় খবর দেওয়া হলেও পুলিশ দেরিতে ঘটনাস্থলে আসে। তবে অভিযোগ অস্বীকার করে হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।