বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ করছে। সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম ও প্রধান প্রধান অর্জনের পাশাপাশি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য প্রকাশ করা হবে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এই সভা শুরু হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ বিশেষ সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সভায় উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।
ছয় মাসের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা
মতবিনিময় সভায় সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৮০ দিনের কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলো নিয়ে আলোচনা এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে।
সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় সরকারের ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এ জাতীয় আরো খবর..