✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৩:৩৮:৪৮ |

গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই চলছিল। এবার সেই গুঞ্জনের মাঝেই টটেনহাম হটস্পারকে বিদায় জানালেন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

টটেনহামের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের ইতি টানার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিশ্চিত করেছেন রোমেরো। বিদায়ী বার্তায় নিজের পারফরম্যান্স নিয়ে অকপট থাকলেও ক্লাবটির জার্সির প্রতি নিজের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রোমেরো লিখেছেন, ‘জানি, নিখুঁত ছিলাম না। তবে একটি বিষয় আমাকে শান্তি দেয় -নিজের সবটুকু নিংড়ে দিয়েছি। অত্যন্ত গর্ব এবং পুরো হৃদয় দিয়ে জার্সিটির জন্য লড়েছি।’

আতালান্তা থেকে ২০২১ সালে টটেনহামে যোগ দিয়েছিলেন রোমেরো। এরপর ইংলিশ ক্লাবটির হয়ে পাঁচ বছর কাটিয়েছেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। সময়ে সময়ে চোট ও পারফরম্যান্সের ওঠানামা থাকলেও টটেনহামের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

বিদায় নিলেও ক্লাবটির সঙ্গে নিজের আবেগের সম্পর্ক যে শেষ হচ্ছে না, সেটিও স্পষ্ট করেছেন রোমেরো। তিনি বলেন, ‘ক্লাব ছেড়ে যাচ্ছি, তবে আমার হৃদয়ের এক অংশ সব সময় এখানেই থেকে যাবে। একসময় আপনাদের একজন ছিলাম, আর আজ থেকে চিরকালের জন্য আপনাদের একজন হিসেবে বিদায় নিচ্ছি। আমার সমস্ত ভালোবাসা ও শ্রদ্ধা। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’

রোমেরোর এই বিদায়বার্তার পর আতলেতিকো মাদ্রিদে তার সম্ভাব্য যোগদান নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এখনো নতুন ক্লাবের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি আর্জেন্টাইন এই তারকা। ফলে টটেনহাম অধ্যায় শেষ হলেও রোমেরোর পরবর্তী ঠিকানা নিয়ে অপেক্ষা থাকছেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..