✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ০৯:৫২:০৪ |

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ৪২৬ রানে থামলো টাইগারদের ইনিংস। ম্যাচের তৃতীয় দিন শনিবার ১৩৮ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে এ রান করে শান্তবাহিনী। এতে করে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২২৮ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেছেন তানজিদ হাসান। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৮৪ ও মিরাজ ৬৫ রান করেন। 

তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে হাসান মাহমুদকে হারায় তারা। ৯২ বলে ১৪ রান করে ফিরেছেন হাসান। ভেঙে যায় ১৭০ বলের ৪৬ রানের জুটি। এরপর তাইজুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ।

দুইজন মিলে যোগ করেন ১৮ রান। হ্যাজেলউডের বলেই ১৭ রান করে ফিরতে হয় তাইজুলকে। তবে এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছেন মিরাজ। মিচেল স্টার্কের করা ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। টেস্টে এটি তার দশম পঞ্চাশ। শেষ পর্যন্ত ৬৫ রানে থামেন তিনি।

তৃতীয় দিনে বাংলাদেশের ৪ উইকেটের সবকটি নিয়েছেন হেজেলউড। সব মিলিয়ে তার শিকার ৮৯ রানে ৬ উইকেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..