✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৩, | ১০:০১:০৩ |বেলফাস্টে চতুর্থ ওয়ানডেতে সেদিকুল্লাহ আতালের ক্যারিয়ার সেরা ১৪৩ এবং ইব্রাহিম জাদরানের ১০৭ রানের সুবাদে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে আফগানিস্তান। এতে এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আফগানিস্তান ৯ উইকেটে ৩৪৩ রান সংগ্রহ করে। শুরুতেই রহমানউল্লাহ গুরবাজ ১২ রানে আউট হয়ে যান। এরপর দ্বিতীয় উইকেটে আতাল ও ইব্রাহিম ২৩১ রানের জুটি গড়েন। যা ওয়ানডেতে আফগানদের হয়ে এই উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। এর মাধ্যমে তারা করিম সাদিক ও মোহাম্মদ শাহজাদের ১৬ বছর আগে স্কটল্যান্ডের বিপক্ষে করা ২১৮ রানের জুটি ভেঙে দেন।
ইব্রাহিম ১১৪ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ১১৮ বলে ১০৭ রান করেন। অন্যদিকে আটাল ছিলেন আরও আক্রমণাত্মক, তিনি ৯৮ বলে শতক হাঁকান। এই ব্যাটার ১২০ বলে ১৪৩ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ১৭টি চার ও চারটি ছক্কা। আয়ারল্যান্ড অবশেষে তাদের জুটি ভাঙার আগেই আফগানিস্তানকে ২৪০ রানের গণ্ডি পার করিয়ে দেয়।
যদিও শেষ ভাগে আইরিশ বোলাররা ভাগে ভালো বোলিং করে উইকেট তুলে নেন এবং আফগানিস্তানকে ৯ উইকেটে ৩৪৩ রানে আটকে রাখেন। বাইরন ম্যাকডোনাফ তিনটি ও মার্ক অ্যাডায়ার দুটি উইকেট তুলে নেন। রান তাড়া করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও বালবার্নি। তার উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন। স্টার্লিং ২৭ রান করার পর আল্লাহ গাজানফারের বলে এলবিডব্লিউ হন এবং এরপর ইয়ামিন আহমদজাই ৫ রানে কেড কারমাইকেলকে বোল্ড করলে আয়ারল্যান্ডের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫৩ রান।
তবে বালবার্নি একপাশে আগলে রেখে হ্যারি টেক্টরের সঙ্গেী জুঁটি গড়েন। তারা ১৮.৪ ওভার শেষে ২ উইকেটে ৯০ রান যোগ করেন। শেষ পর্যন্ত বালবার্নি নিজের সেঞ্চুরি পূর্ণ করেন দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন, তবে জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট ক্রমাগত বাড়তে থাকে।
এরপর কার্টিস ক্যাম্ফার ৪৬ বলে দ্রুত ৮৪ রান করে আইরিশদের জয়ের সম্ভাবনা দেখা দেয়। তবে একটা পর্যায়ে রানের চাপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ইয়ামিন আহমদজাই চারটি এবং রশিদ খান তিনটি উইকেট শিকার করেন। ফলে শেষ পর্যন্ত ৪৮ ওভারে ৩০১ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। এতে ৪২ রানের জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন রশিদ খানরা।