✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৯০ জনের ফেরিতে ১২০ যাত্রী, প্রাণহানি ৪৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৩, | ০৯:৫৪:৫০ |

জিম্বাবুয়ের কারিবা হ্রদে বৈরী আবহাওয়ার মধ্যে একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বিবিসির প্রতিবেদনে হ্রদের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ফেরিটিতে ৯০ জন যাত্রী বহনের সক্ষমতার বিপরীতে প্রায় ১২০ জন ছিলেন। যাত্রীদের মধ্যে ১২টি শিশু ছিল। ফেরিটি ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পানিতে একাধিক মরদেহ ভাসতে দেখা যায় বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানিয়েছে, নিবন্ধিত টিকিট বিক্রির হিসাব অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন। এর বাইরে টিকিট কেনার বয়সসীমার নিচে থাকা শিশুরাও ফেরিটিতে থাকতে পারে। তবে তাদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) মালিকানাধীন ফেরিটি উত্তরাঞ্চলের কারিবা শহর থেকে বিভিন্ন দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে যাত্রী পারাপারে ব্যবহৃত হতো।

দুর্ঘটনার সময় বৈরী আবহাওয়া বিরাজ করছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ফেরিটি ঠিক কী কারণে ডুবে গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

তথ্য সূত্র- বিবিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..