✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৪:৫০:২৩ |পর্তুগাল জাতীয় দলের মিডফিল্ডার সামু কস্তাকে দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল নাসর।
স্প্যানিশ লা লিগার ক্লাব মায়োর্কা থেকে ২৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছে দুই ক্লাবই। আল নাসর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় কস্তাকে স্বাগত জানিয়ে নতুন অধ্যায়ের সূচনার কথা জানিয়েছে।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পর্তুগাল দলের সদস্য ছিলেন কস্তা। তবে শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া পর্তুগালের হয়ে পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটিতে মাঠে নামার সুযোগ পান তিনি।
ক্লাব ফুটবলে এবারই প্রথম ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একই দলের হয়ে খেলবেন কস্তা। পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক রোনালদো ২০২৩ সালের শুরু থেকে আল নাসরের জার্সিতে খেলছেন। কস্তার আগমন সৌদি ক্লাবটির মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।