✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনায় ইরানি এমপির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৯, | ১৯:৪৪:৪৮ |

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের একজন সংসদ সদস্য। দেশটির একটি বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য ইন্ডেপেন্ডেন্ট। মারা যাওয়া ওই সংসদ সদস্যের নাম মোহাম্মদ আলি রামাজানি দাস্তাক। গত সপ্তাহে আস্তানা আশরাফিহ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন রক্ষণশীল দলের এই এমপি।

ইতিমধ্যে ইসলামিক প্রজাতন্ত্রটিতে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। চীনের পর ভাইরাসটির বিস্তারে নতুন উপকেন্দ্রে পরিণত হয়েছে ইরান। বিবিসি স্থানীয় হাসপাতালগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ইরানে নিহতের সংখ্যা দুই শতাধিক। এরমধ্যে রয়েছেন ওই সংসদ সদস্যও।

শনিবার সকালে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি যুদ্ধক্ষেত্রে আহত হয়েছিলেন বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..