✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বার্সেলোনা থেকে ধারে লিভারপুলে আরাউহো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:৫৯:০২ |

সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনা থেকে এক মৌসুমের জন্য ধারে লিভারপুলে যোগ দিয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। সোমবার আনুষ্ঠানিকভাবে ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইংলিশ ক্লাবটি।

চোটে জর্জরিত রক্ষণভাগকে শক্তিশালী করতেই আরাউহোকে দলে ভিড়িয়েছে লিভারপুল। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধারের মেয়াদ শেষে প্রায় ৪ কোটি ৭০ লাখ পাউন্ডে আরাউহোকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও থাকছে চুক্তিতে।

২০১৯ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে দুই শতাধিক ম্যাচ খেলেছেন আরাউহো। এ সময়ে তিনটি লা লিগা ও দুটি কোপা দেল রে শিরোপা জিতেছেন তিনি। গত জানুয়ারিতে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ধারে চলে যাওয়ার পর বার্সেলোনার অধিনায়কত্বও পান এই উরুগুইয়ান।

তবে গত মৌসুমে বার্সেলোনার ২৯তম লা লিগা শিরোপা জয়ের অভিযানে নিয়মিত শুরুর একাদশে ছিলেন না আরাউহো। লিগে মাত্র ১১ ম্যাচে শুরু থেকে খেলেছেন তিনি। সেন্টার-ব্যাকের পাশাপাশি প্রয়োজনে রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন এই ডিফেন্ডার।

ক্যাম্প নউয়ে আরাউহোর বর্তমান চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। তবে নতুন মৌসুমে আপাতত ইংলিশ ফুটবলে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।

লিভারপুলে যোগ দেওয়ার সময় আরাউহোকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডারের অনুপস্থিতির মধ্যেই দায়িত্ব নিতে হবে। জো গোমেজসহ দলের কয়েকজন রক্ষণভাগের খেলোয়াড় চোটের কারণে মাঠের বাইরে। ফলে ৩৫ বছর বয়সী অধিনায়ক ভার্জিল ফন ডাইকই এখন দলের একমাত্র পুরোপুরি ফিট সিনিয়র সেন্ট্রাল ডিফেন্ডার।

এ অবস্থায় আরাউহোর আগমন লিভারপুলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। আগামী ২৩ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে লিভারপুল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..