✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:৩৫:২৬ |

বিশ্বকাপ শুরুর ১৮ মাস আগে আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের ঘটনায় আইসিসির তীব্র অসন্তোষ প্রকাশ করেছে স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন(কেএনসিবি)। গত মাসে আইসিসি নতুন ‘সুপার সিরিজ’ পর্ব চালু করেছে, যার আওতায় বাছাইপর্বে ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা দলগুলো একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে।

এই সিরিজের বিজয়ী দলটিই কেবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে; দ্বিতীয় রাউন্ডে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে।

এই ঘোষণার পর ক্রিকেট স্কটল্যান্ড, কেএনসিবি এবং অন্যান্য সহযোগী সদস্য দেশগুলো আইসিসির সঙ্গে দুটি বৈঠক করে। তারা এই পরিবর্তনগুলো সম্পর্কে আনুষ্ঠানিক লিখিত তথ্য এবং পুরো প্রক্রিয়াটি নিয়ে আরও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানায়।

তবে সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বোর্ড দুটি জানিয়েছে, বৈঠকের পর দুই সপ্তাহেরও বেশি সময় পার হলেও আইসিসির পক্ষ থেকে তারা কোনো সাড়া পায়নি। তারা বিষয়টিকে ‘হতাশাজনক ও অসম্মানজনক’ বলে অভিহিত করেছে। যৌথ বিবৃতিতে তারা বলেছে, এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। একই সঙ্গে বিশ্বজুড়ে ক্রিকেটের তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে।

তারা আরও বলেন, এমন এক সময়ে যখন ক্রিকেট তার পরিধি বাড়াতে, নতুন দর্শক টানতে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সচেষ্ট, তখন উদীয়মান দেশগুলোর জন্য অর্থবহ সুযোগ কমিয়ে দেওয়াটা সম্পূর্ণ ভুল বার্তা দেয়।

উল্লেখ্য, ২০২৭ সালে ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..