✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১১:৪৬:৫৭ |সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এর মালিকানা প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া’ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন- এই তিন মাসে কম্পানিটির প্রায় ২৩৮ মিলিয়ন ডলার লোকসান হয়েছে, যা গত বছরের তুলনায় ১০ গুণেরও বেশি।
এই ধাক্কা সামলাতে অন্য সব অলাভজনক প্রজেক্ট বন্ধ করে আবার নিজেদের মূল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প মিডিয়া। কম্পানিটি এখন আয়ের নতুন পথ হিসেবে ‘ট্রুথ এপিআই’ নামে একটি সেবা চালু করেছে। এর মাধ্যমে বিখ্যাত ট্রেডিং ফার্মগুলো মোটা টাকার বিনিময়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট সাধারণ মানুষের আগেই পড়ার সুযোগ পাবে। ডেমোক্র্যাটরা এই ব্যবস্থার সমালোচনা করলেও কম্পানিটি বলছে, এটি প্রযুক্তি খাতের একটি সাধারণ নিয়ম।
প্রতিষ্ঠানটির আয় বাড়লেও বিটকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির দাম কমে যাওয়ার কারণে এই বড় অঙ্কের ক্ষতি হয়েছে। তবে লোকসান সত্ত্বেও ট্রাম্প মিডিয়ার হাতে ৪০০ মিলিয়ন ডলারের নগদ অর্থ এবং ১.২ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টো সম্পদ রয়েছে।
নতুন প্রধান নির্বাহী কেভিন ম্যাকগার্ন বলেছেন, কোম্পানিটি তার মূল প্ল্যাটফর্মে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য কৌশল পরিবর্তন করছে। তিনি বলেন, “আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোতে আরও বেশি সময় ও সম্পদ বিনিয়োগ করার জন্য আমরা সুচিন্তিতভাবে দিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন প্রস্তাবে ‘না’ বলব বা কৌশল পরিবর্তন করব।