সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৯:৩১:০২ |

রদ্রিকে দলে টানতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। এর ফলে বড় বিপদে পড়তে পারেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এই ডাচ মিডফিল্ডারের দীর্ঘমেয়াদী ইনজুরি ও মাঠের বাইরে থাকা বার্সাকে রদ্রির জন্য দৌড়ে নামাতে বাধ্য করেছে। তবে রদ্রি এলে ডি ইয়ংয়ের বার্সেলোনা ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়তে পারে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর দাবি, ম্যানচেস্টার সিটি থেকে বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে টানতে চায় বার্সা। তাকে পাওয়া গেলে মাঝমাঠে নিজের জায়গা হারাতে পারেন ডি ইয়ং। পরিস্থিতি জটিল হলে বার্সেলোনা ছাড়ার কথাও ভাবতে পারেন এই ডাচ তারকা।

অথচ অক্টোবরেই ২০২৯ সাল পর্যন্ত বার্সার সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি। গত মৌসুমে ৩৮ ম্যাচ খেলে ১ গোল ও ৮ অ্যাসিস্ট করেছিলেন ডি ইয়ং। তবে বিশ্বকাপের পর থেকেই হাঁটুর চোটে ভুগছেন তিনি।

অস্ত্রোপচারের পরামর্শও দেওয়া হয়েছে তাকে। তবে, ডি ইয়ং অস্ত্রোপচার করতে গড়িমসি করছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে, রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। তাকে পেতে বার্সাকে খরচ করতে হতে পারে ৫ থেকে ৬ কোটি ইউরো। তবে আর্থিক সংকটে থাকা বার্সার জন্য এ অর্থ জোগাড় করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..