সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ জনের ৫৫ জনই জিপিএ-৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৭:৫৮:৫৫ |

এসএসসি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। অন্য পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে জিপিএ-৪.২৮ অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে কলেজ কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছর ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল।

ফল প্রকাশের পর কলেজজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ সাফল্যে কলেজের ১৮তম ইনটেকের ক্যাডেটদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ এস এম ফয়সল। তিনি বলেন, সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী পরিকল্পনা, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও ক্যাডেটদের নিরলস অধ্যবসায়ের সম্মিলিত ফল এ অর্জন।

অধ্যক্ষ বলেন, ক্যাডেট কলেজের নিয়ম-শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও আধুনিক শিক্ষাপদ্ধতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত পড়াশোনা, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেও কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব।

প্রতিষ্ঠার পর থেকেই ফেনী গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে বলেও জানান তিনি।

ভবিষ্যতে ক্যাডেটরা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..