✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৭:৫৫:১২ |

বরিশালের আগৈলঝাড়ায় জহিরুল শিকদার (৪৬) হত্যা মামলার প্রধান আসামি সেন্টু শিকদারকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব। ভারতে পালিয়ে যাওয়ার সময় নেত্রকোনার দুর্গাপুর থানার বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

র‌্যাব জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১ জুলাই জহিরুল শিকদারকে মারধর করা হয়। পরে মীমাংসার কথা বলে ওই রাত পৌনে ১০টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে পশ্চিম গোয়াইল মসজিদের পাশের সড়কে নিয়ে যান আসামিরা। সেখানে সেন্টু শিকদারসহ অন্যরা তাকে মারধর করেন।

একপর্যায়ে সেন্টু লোহার রড দিয়ে জহিরুলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। পরে জহিরুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-৮ জানায়, ঘটনার পর থেকেই প্রধান আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালানো হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশাল, র‌্যাব-১, র‌্যাব-৩ ও র‌্যাব-১৪-এর যৌথ দল দুর্গাপুরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে সেন্টু শিকদারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সেন্টু শিকদার আগৈলঝাড়া থানার পশ্চিম গোয়াইল এলাকার মৃত আনিস শিকদারের ছেলে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..