সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জাতিসংঘকে কেন পাঁচটি ময়ূর দিল ভারত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৭:২৭:৩৪ |

চারটি সাধারণ নীল ও একটি বিরল প্রজাতির সাদা ময়ূর জাতিসংঘের জেনেভা কার্যালকে উপহার দিয়েছে ভারত। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ময়ূরগুলো হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে চার দশক পুরোনো একটি ঐতিহ্যের পুনরুজ্জীবন ঘটেছে।

জেনেভায় ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচী আনুষ্ঠানিকভাবে ইউএনওজির মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়ার হাতে ময়ূরগুলো তুলে দেন। এর আগে ১৯৮১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিল্লি চিড়িয়াখানা থেকে জাতিসংঘে এক জোড়া ময়ূর পাঠিয়ে এই প্রথার সূচনা করেছিলেন।

জাতিসংঘের পতাকার নীল ও সাদা রঙের সাথে সামঞ্জস্য রেখে চারটি নীল এবং একটি বিরল সাদা রঙের পুরুষ ময়ূর বেছে নেওয়া হয়েছে। ভারতের মূলধারার প্রাকৃতিক ঐতিহ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মিশন।

জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তর সংলগ্ন ঐতিহাসিক ৪৬ হেক্টরের আরিয়ানা পার্কে ময়ূরগুলোর নতুন আবাস নির্ধারিত হয়েছে। পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য প্রাথমিক তিন মাস এদের বিশেষ ঘেরা স্থানে রাখা হলেও পরবর্তীতে পার্কে উন্মুক্তভাবে বিচরণ করার সুযোগ দেওয়া হবে। জেনেভা বায়োপার্ক চিড়িয়াখানার তত্ত্বাবধানে জাতিসংঘের কর্মীরা পাখিগুলোর পরিচর্যা করবেন।

১৮৯০ সালে আর্কিওলজিস্ট গুস্তাভ রেভিলিওদের সময় থেকেই এই আরিয়ানা পার্কে ময়ূর পালনের এক শতবর্ষী ঐতিহ্য রয়েছে। নব্বইয়ের দশকে জাপানের একটি চিড়িয়াখানা থেকে উপহার পাওয়ার পর এবার ভারতের এই উদ্যোগের ফলে আরিয়ানা পার্কের জীববৈচিত্র্যে নতুন মাত্রা যুক্ত হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..