✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইসরাইলে পাওয়া গেলো সাড়ে দশ হাজার বছর পুরনো বেতের ঝুড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২২, | ০৪:৪৮:১২ |

ইসরাইলে সামান্য মাটি খুঁড়তেই পাওয়া গেছে ১০ হাজার ৫০০ বছরের পুরনো একটি বেতের তৈরি ঝুড়ি। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি পানি বহনের কাজে ব্যবহার করা হতো।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের পুরনো এ নিদর্শনটি দেশটির জুডিয়ান মরুভূমির নিচে পাওয়া গেছে। এ ধরনের আবিষ্কারের মধ্যে এটিই সবচেয়ে পুরনো।


ইসরাইলের বেসামরিক প্রত্নতাত্ত্বিক বিভাগের গবেষক ড. হাইম কোহেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৯২ লিটার পানি ধারণক্ষমতার কলসি বহনে সক্ষম এই ঝুড়ি। এটি প্রাক-পটারি নিওলিথিক (পিপিএন) সময়কালে প্রায় সাড়ে ১০ হাজার ৫০০ বছর আগে তৈরি করা হয়েছে।

তিনি বলেন, আমার সারা জীবনের আবিষ্কারের মধ্যে এটাই সবচেয়ে চমকপ্রদ। বেতের বুনন দেখে মনে হচ্ছে দুজন কারিগর এটা বানিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বাঁ-হাতি।প্রাচীন মানুষ যারা এটি তৈরি করেছিলেন তারা সম্ভবত গুহায় বসবাস করতেন না, বরং এটি পানি সঞ্চয় করার জন্য ব্যবহার করতেন।







শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..