সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কারাগারে প্রেমিককে দেখতে ১০টি তাজা বুলেট নিয়ে হাজির স্কুলছাত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ১৩:৩৭:৪১ |

কারাগারে প্রেমিককে দেখতে গিয়ে ১০টি তাজা বুলেটসহ আটক হয়েছে এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে ভারতে। 

দেশটির উত্তর প্রদেশের গোন্ডায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

জানা গেছে, কারাগারের প্রধান ফটকে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ওই কিশোরীর পরিচয় নিয়ে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের।

কারা কর্মকর্তা আফতাব আলম আনসারি জানান, কিশোরী নিজের পরিচয় হিসেবে এমন একটি নাম ব্যবহার করেছিল, যা তার আধার কার্ডে থাকা নামের সঙ্গে মিলছিল না।

এরপর তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১০টি তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে একটি জাল আধার কার্ড ও নগদ টাকাও পাওয়া যায়।

ঘটনার পর কারাগারের আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়। পরে ওই কিশোরী ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে উদ্ধার করা সামগ্রীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে কিশোরী তার আসল পরিচয় প্রকাশ করে। পুলিশের কাছে সে দাবি করেছে, উদ্ধার হওয়া গুলিগুলো তার বাবার বৈধ লাইসেন্সধারী পিস্তলের।

কিশোরীর দাবি, তার বাবা খুব রাগী স্বভাবের। মেয়ের জেলে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়টি জানতে পারলে তিনি কোনও কঠোর পদক্ষেপ নিতে পারেন; এমন আশঙ্কা থেকেই সে পিস্তলের গুলিগুলো সরিয়ে সঙ্গে নিয়ে এসেছিল।

তবে গুলিগুলো কীভাবে তার কাছে এল এবং জাল আধার কার্ড ব্যবহারের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন জেল কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..