সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সন্দেহভাজন ড্রোন হামলার ২ দিন পর জার্মান সামরিক ঘাঁটির আকাশে আবারও ড্রোন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ২১:২১:৫৯ |

পূর্ব জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে বিস্ফোরকভর্তি ড্রোন উদ্ধারের ঠিক দুই দিনের মাথায় এবার পশ্চিম জার্মানির একটি সামরিক ঘাঁটির আকাশে দুটি ড্রোন উড়তে দেখা গেছে। শনিবার জার্মান কর্তৃপক্ষ নতুন এই নিরাপত্তা হুমকির কথা জানিয়েছে

জার্মান সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের মেকেরনিচ ঘাঁটিতে ড্রোন দুটি শনাক্ত হয়। বেলজিয়াম সীমান্ত থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরের এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রেরপ্যাট্রিয়টআকাশপ্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ কর্মীরা থাকেন। এছাড়া এখানে সামরিক সরঞ্জাম যন্ত্রাংশ রাখার অত্যন্ত সুরক্ষিত একটি ভূগর্ভস্থ ভান্ডারও রয়েছে।

ড্রোন শনাক্ত হওয়ার পরপরই সেখানে মিলিটারি পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে নিকটস্থ ইউস্কির্চেন শহরের পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে মঙ্গলবার রাতে লাইপজিগ/হালে বিমানবন্দরে যে ড্রোনটি পাওয়া গিয়েছিল, সেটি ইউক্রেনের কয়েকটিআন্তোনভ আন-১২৪কার্গো বিমানের খুব কাছে ছিল। বিমানবন্দরটি মূলত ন্যাটো বেসামরিক পণ্য পরিবহনের একটি বড় হাব।

পরপর এমন জোড়া ঘটনার পর ন্যাটোর আকাশসীমার নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জার্মানির মতো কৌশলগত দেশগুলো ধরনের নতুন নিরাপত্তা হুমকি মোকাবিলায় আদৌ প্রস্তুত কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বিদেশি রাষ্ট্রকে দায়ী না করলেও, কিছু আইনপ্রণেতা সরাসরি রাশিয়াকে কাঠগড়ায় তুলেছেন। ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা রাশিয়ার দূতাবাস অবশ্য শুক্রবার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তারা এই ঘটনাকে প্রমাণ ছাড়াবানোয়াট উসকানিবলে উড়িয়ে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..