সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গাজীপুরে মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ১৯:৫৫:৫৭ |

গাজীপুরের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন শেরপুর জেলার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) ও মো. ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)। র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে শেরপুর জেলা থেকে একটি মিনি কাভার্ডভ্যানযোগে বিপুল পরিমাণ মাদক নিয়ে গাজীপুরে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা পৌনে ১২টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১ গাজীপুরের পোড়বাড়ি ক্যাম্পের সদস্যরা। এসময় একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে আভিযানিক দল তাদের গতিরোধ করে। তখন গাড়ি তল্লাশি করে ৪২৯ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

উদ্ধারকৃত মদের পরিমাণ ২৭৭ দশমিক ৫ লিটার, যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। এসময় গ্রেপ্তারকৃতদের দখল থেকে মাদক বহনকাজে ব্যবহৃত একটি গাড়ি, দুইটি মোবাইল ফোন এবং নগদ দুই হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..