সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ওমান নয়, হরমুজ খোলা যুক্তরাষ্ট্রের শর্ত মানার ওপর নির্ভর করছে: আইআরজিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ১৮:৪৬:৫৩ |

ওমানের সঙ্গে চুক্তি নয়, হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‌‘ইরানের শর্তাবলী পুরোপুরি মেনে নেওয়ার’ ওপর নির্ভরশীল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজে’র বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি’র মুখপাত্র সরদার মহেবি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি ইরানের ‘নির্দিষ্ট পদ্ধতি ও শর্তের’ ওপর নির্ভরশীল, যার সাথে ওমানের চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই।

মহেবি ব্যাখ্যা করে বলেন, ‘আমাদের কাছে হরমুজ প্রণালি কেবল একটি অর্থনৈতিক জলপথ নয়, বরং এটি আমাদের ভৌগোলিক ও কৌশলগত ক্ষমতার একটি অংশ।’

মুখপাত্র আরও যোগ করেন, এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার শর্ত হলো যুক্তরাষ্ট্রকে ‘ইরানের শর্তাবলী পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যেদিন ইরানের শর্ত মেনে নেবে, সেদিনই অবশ্যই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..