সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মহাখালীতে ট্রেনের ধাক্কায় আহত মাদ্রাসা শিক্ষার্থীর ঢামেকে মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ১৪:৩১:১৩ |

রাজধানীর মহাখালী পাগলার পোল এলাকায় ট্রেনের ধাক্কায় ইমরান হোসেন (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে একটি মাদ্রাসা থেকে হাফেজী শেষ করে বর্তমানে মহাখালী একটি ওয়ার্কশপে প্রাইভেটকারের মেকানিকস-এর কাজ শিখছিলেন।

শনিবার (০৮ আগস্ট) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা হরিজন সোম (সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী) জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে নয়টার মহাখালী পাগলার পোল রেললাইনে উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা এক ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে প্রথমে মহাখালী আয়েশা হসপিটালে নেওয়া হয়।

পরর্বতীতে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০ টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা জামাল হোসেন জানিয়েছেন তার ছেলে ইমরান হোসেন সকালে ওয়ার্কশপে কাজে বের হয়েছিলেন। পরে সংবাদ পান ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবহিত করা হয়েছে।

মৃত ইমরান ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামারপুকুর গ্রামের রিক্সাচালক জামাল হোসেনের ছেলে।

বর্তমানে মহাখালী আরজত পাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো সে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..