✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইমরান খানের আরোগ্য কামনা মোদির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২০, | ০৪:২১:৩৪ |

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইটে জানান, ৬৮ বছর বয়স্ক ইমরান খান কোভিড-১৯ পজিটিভ বলে টেস্টে ধরা পড়েছে।

আর ফয়সালের এই টুইটের মাত্র ৪ ঘন্টা পরই শনিবার সন্ধ্যায় একটি সংক্ষিপ্ত টুইটবার্তায় মোদি বলেন, ‘কোভিড-১৯ থেকে (পাকিস্তানের) প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুত সেরে উঠুন। তার আরোগ্য কামনা করছি।’

উল্লেখ্য, সম্প্রতি প্রায় নিয়মিত বিভিন্ন বৈঠক করেছেন ইমরান। এক মন্ত্রী জানিয়েছেন, টিকা গ্রহণের আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ইমরান। গত ১০ মার্চ থেকে পাকিস্তানের আমজনতার জন্য টিকাকরণ শুরু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..