সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৭, | ১৯:৩৯:৫২ |

সাভারে পুলিশের ধাওয়ার সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (৩০) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারুল হোসেন বকশী বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) গার্ড জাফরের ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ থেকে প্রেমের সম্পর্কের জেরে শাহারিয়ার কবির সৌমি নামের এক যুবক মিম নামের এক তরুণীকে নিয়ে সাভারে তার মামার বাসায় আসেন। এ ঘটনায় তরুণীর পরিবার পীরগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান সাভারে শনাক্ত করে পীরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল সাভার মডেল থানার পুলিশের সহায়তায় বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে মনোয়ারুলের বাসায় অভিযান চালায়। পুলিশ সেখানে মনোয়ারুলের বাবা জাফর ও তার স্ত্রীকে পায়। তবে সৌমি ও মিম এর আগেই বাসা থেকে চলে গিয়েছিলেন।

পুলিশের ভাষ্য, অভিযান চলাকালে ভবনের নিচে একটি শব্দ শুনতে পাওয়া যায়। পরে সেখানে গিয়ে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন বলেন, বাসায় প্রবেশের কয়েক মিনিট পর একটি শব্দ শুনতে পান তারা। নিচে গিয়ে একজন যুবককে পড়ে থাকতে দেখা যায়। এরপর তারা সেখান থেকে চলে যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পীরগঞ্জ থানা পুলিশ আসামি ধরতে সাভারে এসেছিল। পরে সাভার থানা পুলিশের একটি দল তাদের সঙ্গে যায়। পীরগঞ্জ থানা পুলিশ ভবনের ভেতরে গেলে এক যুবক ছাদ থেকে পড়ে মারা যান। সাভার মডেল থানার পুলিশ তখন ভবনের নিচে অবস্থান করছিল।

ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান ওসি সাইফুল আলম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..