✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাঁচ মোটরসাইকেলে ১ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৯:১৫:৫২ |

চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় মাদক কারবারি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। জব্দ করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল।

র‍্যাব জানায়, গতকাল পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (৩৮), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)।

র‍্যাব-৭–এর কোম্পানি কমান্ডার তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বাইকার গ্যাংয়ের একজন সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর পেছনে আরও সদস্য আসছিলেন এবং তিনি তাঁদের জন্য পথ নিরাপদ কি না, তা নিশ্চিত করছিলেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদেরও চেকপোস্টে আটক করা হয়।

র‍্যাব জানায়, একটি স্কুটারের সিটের ভেতরে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে ব্যাগভর্তি ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। সিট কভার না খুললে তা শনাক্ত করা কঠিন ছিল।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..