✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চাঁদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কেয়ারটেকার গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৮:১৯:৫৪ |
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় ৬ বছর বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় সেলিম মজুমদার (৫৫) নামের এক নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার আব্দুল হালিম মাস্টারের নির্মাণাধীন ৬তলা ভবনের নিচতলার সিঁড়ির কক্ষে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

অভিযুক্ত সেলিম মজুমদার একই এলাকার বাসিন্দা এবং ওই নির্মাণাধীন ভবনটির কেয়ারটেকার হিসেবে দায়িত্বে ছিলেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে ভুক্তভোগী শিশুটি তাকে ‘দাদা’ বলে সম্বোধন করত। এই সুযোগে অভিযুক্ত প্রায়ই তাকে চকলেট ও বিভিন্ন খাবারের প্রলোভন দেখাতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা। পরে কারণ জানতে চাইলে শিশুটি অভিযুক্ত সেলিমের বিরুদ্ধে নির্যাতনের কথা খুলে বলে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম মজুমদারকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা প্রতিবেদন, আলামত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..