সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১১:০৫:২৮ |

বিশ্বকাপের পর ইন্টার মিয়ামিতে ফেরার দ্বিতীয় ম্যাচেই গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। লিগস কাপের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন মহাতারকা। তার জোড়া গোলে ভর করে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে মিয়ামি।

বৃহস্পতিবার ভোরে মিয়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের পর বৃষ্টির বাধায় বন্ধ ছিল। আবারও খেলা মাঠে গড়ানোর আগেই স্কোরলাইন ছিল ৪-২। 

শেষপর্যন্ত তাতে আর পরিবর্তন আসেনি। প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল মেসি-ক্যাসেমিরোর দল। 

মিয়ামির পক্ষে মেসি জোড়া এবং একটি করে গোল করেন তেলাসকো সেগোভিয়া ও মিকায়েল দোস সান্তোস। 

লিগস কাপে এখন পর্যন্ত ১৪ বার বল জালে জড়িয়েছেন মেসি। এর মাধ্যমে প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..