✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ট্রলি ড্রাইভার নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১০:৪৯:৪৬ |

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেল ক্রসিং-এর সময় ট্রেনে কাটা পড়ে এক ট্রলি ড্রাইভার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে নাচোল রেল গেটে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে টিমন আলী (৩১)।

বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ। তিনি জানান, রহনপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি নাচোল রেলগেট এলাকায় আসলে রেল ক্রসিংয়ের সময় ট্রেনে কাটা পড়ে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

তবে স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কোন গেটম্যান না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। তারা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে গ্রেটম্যান দেওয়ার দাবি জানান। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..