সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৫, | ১৮:৩৭:৪০ |

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসার ছাদ থেকে পড়ে মো. সুরুজ শেখ (৪০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে ঘটা ওই দুর্ঘটনায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সুরুজের ভাতিজা মো. বাবু বলেন, আমার চাচা পেশায় একজন নিরাপত্তাকর্মী। সকালে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। 

তিনি বলেন, আমাদের গ্রামে বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাজুয়াবটেক গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..