✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একজনের ৫ বছরের কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৪, | ১৯:২৩:২৪ |
‎ফরিদপুরের বোয়ালমারীতে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে প্রতিবেশী হাফিজুর রহমান মোল্লা (৫১) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
‎
‎মঙ্গলবার (৪ আগস্ট) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
‎
‎দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মোল্লা বোয়ালমারী উপজেলার সূর্যগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত বাবুল মোল্লার ছেলে।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মে দুপুরে ভুক্তভোগী শিশুটির মা ও বড় বোন এক অসুস্থ আত্মীয়কে দেখতে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় বাড়িতে একা ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী ওই শিশু।
‎
‎গোসল শেষে নিজ কক্ষে কাপড় পরিবর্তনের সময় প্রতিবেশী হাফিজুর রহমান মোল্লা ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধরে যৌন নিপীড়ন করে। শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে বিষয়টি কাউকে না বলার জন্য ৩০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। একপর্যায়ে শিশুটি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটির মা ও বড় বোন বাড়ি ফিরে তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। এরপর স্বজনদের সঙ্গে আলোচনা করে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
‎
‎নারী ও শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আইনজীবী জানান, মামলার বিচার শেষে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত হাফিজুর রহমান মোল্লাকে শিশু যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..