সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৪, | ১১:৩৫:৫৪ |

রাজধানীর ডেমরা ও বাড্ডায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাড্ডার বাসিন্দা হাসান (৩০) এবং অজ্ঞাতপরিচয় এক নারী (প্রায় ২৫)।

মঙ্গলবার ভোর ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ওই নারী আহত হন। খবর পেয়ে ডেমরা থানা–পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ওই নারী আহত হন। স্থানীয়ভাবে তিনি মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত ছিলেন। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, সোমবার রাত দেড়টার দিকে মধ্য বাড্ডা ইউটার্নের সামনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলচালক হাসান আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসানের বাবা মো. মুন্না বলেন, তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মির্জানগর গ্রামে। বর্তমানে পরিবারটি বাড্ডায় বসবাস করে। হাসান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, দুই মরদেহই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..