✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৪, | ১০:৫৩:০৮ |

বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটার জন্য আজ মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

এতে বলা হয়, ঝড় বৃষ্টিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ও বিদ্যুৎ বিভ্রাট এড়াতে মঙ্গলবার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা হবে। এ জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দফতরের আওতায় ১১কেভি ভার্সিটি ফিডারের কয়েকটি এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর, চাপাইল ব্রিজের আশেপাশের এলাকা।

তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..