সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের আহ্বায়ক আশরাফুল, শাহীন সদস্য সচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৮, | ১৯:৩৭:১৯ |

২৭শে ফেব্রুয়ারী, ২০২০ রোজ বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থা কাতার এর তলবী সভা অনুষ্ঠিত হয়। দোহার নাজমায় গুড জামান রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, বদরুল হায়দার চৌধুরী।

সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে দীর্ঘ তিন বছর ধরে কার্যকরী পরিষদের সাংগঠনিক কোন কার্যক্রম না থাকার কারনে কার্যকরী পরিষদ বিলুপ্তি ঘোষনা করা হয়।

কাতারে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স চালু করা, রাষ্ট্রায়াত্ব ব্যাংকের কাতারে একটি শাখা চালু করা ও সাড়ে চার লাখ প্রবাসী বাংলাদেশীদের জন্য একটা কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও প্রবাসীদের কল্যানে কাজ করার প্রত্যয়ে আবারও নতুন উদ্যোমে বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থা কাতারের কার্যক্রম শুরু করার নিমিত্তে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, মোহাম্মদ আশরাফুল ইসলাম কে আহ্বায়ক, ইয়াছিন খাঁন পাশা, আবদুর রাজ্জাককে যুগ্ম আহবায়ক এবং শামস শাহীন কে সদস্য সচিব, মোহাম্মদ শরীফ টিটু ও সজীব আহমদকে সহ সদস্য সচিব, মোঃ আশ্রাফুল আলম (ভাবলু) কে প্রধান সম্বনয়কারী, মোঃ ইউনুছ চৌধুরী মনিরকে অর্থ সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..