সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্যের অভিযোগ, গ্রেপ্তার ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১৯:২৩:৫৮ |

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি-সংবলিত একটি সিল এবং একটি স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার কামরুজ্জামান টুকু ওই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।

মোংলা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে একটি চক্র অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। প্রতিমন্ত্রীর নির্দেশনার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি-সংবলিত একটি সিল এবং একটি স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..