সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবর

রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১০:২৮:৩১ |

দীর্ঘ দিনের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর জন্ম ও বেড়ে ওঠার স্থান মাদেইরার ঐতিহাসিক ফুঞ্চাল ক্যাথেড্রালেই ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাঁচ শতাব্দীরও বেশি পুরোনো এই গির্জাটি ইতোমধ্যেই ওই দিনের জন্য সংরক্ষিত হয়েছে।

বিয়ের সংবর্ধনার জন্য কাছাকাছি অবস্থিত পাঁচ তারকা সাভয় প্যালেস হোটেলও বুক করা হয়েছে বলে জানা গেছে। হোটেল কর্তৃপক্ষ অতিথিদের জানিয়েছে, শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রায় নয় বছরের সম্পর্ক এবং পাঁচ সন্তানের বাবা-মা হওয়ার পর ২০২৫ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন রোনালদো ও জর্জিনা। সে সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাতের একটি ছবি প্রকাশ করেন জর্জিনা। ছবিতে দেখা যায়, তার হাতে শোভা পাচ্ছে হীরাখচিত একটি আংটি, যার মূল্য প্রায় ৬০ থেকে ১২০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বলে ধারণা করা হয়।

ছবির সঙ্গে জর্জিনা লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেই নয়, আমার প্রতিটি জীবনেই।’

এর আগে রোনালদো একাধিকবার বলেছিলেন, সঠিক সময় এলেই বিয়ে করবেন। তবে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাটি ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, তার এক ঘনিষ্ঠ বন্ধু তাকে আংটিটি দিয়েছিলেন, যাতে সেটি দিয়ে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন।

ঠিক সেই মুহূর্তে তাদের দুই ছোট মেয়ে ঘরে ঢুকে বাবাকে বলে ওঠে, ‘বাবা, মাকে আংটিটা দাও, আর তাকে বিয়ের প্রস্তাব দাও।’

সন্তানদের সেই কথাকেই বিশেষ ইঙ্গিত হিসেবে গ্রহণ করেন রোনালদো। আর দেরি না করে সেখানেই জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..