✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১৬:১১:২১ |

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে দীর্ঘদিন ধরে ডাকাতির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে যশোর শহরের ষষ্টিতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পোশাক, হাতকড়া, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার জেলা পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতার তিনজন হলেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নে আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০), কাশেম আলী ছেলে আনারুল ইসলাম ও গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন। তাদের মধ্যে উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় পাঁচটি এবং মো. তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

উদ্ধার করা আলামত জব্দ করাসহ আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রবিবারই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শনিবার রাত ১১টার দিকে শহরের ষষ্ঠিতলা এলাকার রবীন্দ্র নাথ রাহার বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। 

এসআই কামরুজ্জামান জানান, ওই তিনতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিন তলার একটি ফ্ল্যাটে গিয়ে কড়া নাড়লে একজন দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য বলে দাবি করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আরও দুইজনকে পাওয়া যায়। তারা নিজেদের বিজিবির সদস্য পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন এবং তর্কবিতর্ক শুরু করেন। একপর্যায়ে তারা স্বীকার করেন তারা বিজিবির আসল সদস্য নন। এই পোশাক ও পরিচয় ব্যবহার করে তারা যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছেন।

তল্লাশির সময় মূল অভিযুক্ত উজ্জ্বল হোসেনের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় এক সেট বিজিবির পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি কালো রঙের ওয়্যারলেস সেট, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি গ্রাইন্ডার মেশিন, একটি তালা কাটার মেশিন, হ্যাকসো ব্লেড ও নোস প্লাস জব্দ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..