সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১৬:০৮:১১ |

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। ছবি শুধু অতীতের স্মৃতিকে নাড়া দেয় না, বরং জীবন্ত ইতিহাসকেও মানুষের সামনে তুলে ধরে।

রবিবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রদর্শনী আয়োজনের জন্য ফটোসাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, গত ১৭-১৮ বছরের ঘটনাবলি সীমিত পরিসরে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই ছবিগুলোর মাধ্যমে বোঝা যায়, আমরা একসময় কী ধরনের বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে গিয়েছি। নির্যাতন ও কঠিন পরিস্থিতির মধ্যে দেশবাসীকে থাকতে হয়েছে।

তিনি আরও বলেন, ফটো জার্নালিস্টরা তাদের ক্যামেরার মাধ্যমে সেই সময়ের বাস্তব চিত্র অসাধারণভাবে তুলে ধরেছেন। বিএনপির এই নেতা বলেন, প্রদর্শনীতে আবু সাঈদের ছবি যেমন স্থান পেয়েছে, তেমনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অপমান করে তার বাসা থেকে বের করে দেওয়ার ঘটনাসংশ্লিষ্ট ছবিও রয়েছে।

তিনি বলেন, এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি কঠিন অতীত রয়েছে। সেই সময়ে কারা কীভাবে আক্রমণ করেছে এবং মানুষ কীভাবে প্রতিরোধ করেছে, তার চিত্রও ফুটে উঠেছে।

ফটোসাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, অনেক সময় ছবি ধারণ ও প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের জীবন ঝুঁকিতে পড়েছে, চাকরি হারানোর ঘটনাও ঘটেছে। ছবি সবসময় শুধু অতীতকে নাড়া দেয় না, এটি জীবন্ত ইতিহাসকে সামনে নিয়ে আসে।

বর্তমান সরকার প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার মানুষের ভালোবাসার সরকার এবং তার কাছে এটি একটি স্বপ্নের সরকার। তিনি বলেন, সরকারের ভুল-ত্রুটি থাকতে পারে। সেগুলো সংশোধনের জন্য সবাইকে পাশে দাঁড়াতে হবে।

আলোকচিত্র প্রদর্শনী ঢাকার বাইরে বিভাগ ও জেলা পর্যায়েও আয়োজনের আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, অতীতের সত্য ঘটনাগুলো স্মৃতিতে ধরে রাখতে হবে। কারণ একটি জাতির স্মৃতিতেও এমন ঘটনা থাকা প্রয়োজন, যা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..