✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১০:৫৭:৪২ |

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কাকে সামনে রেখে দখলদার ইসরায়েলের নিরাপত্তাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সম্ভাব্য এই হামলার পর ইরান পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে—এমন আশঙ্কায় দেশটি তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

রবিবার (২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা টিআরটি।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি ইরানে কঠোর হামলার হুমকি দেন। ট্রাম্প বলেন, তারা ইরানে এত হামলা চালাবেন যে এক সময় ইরান বলবে তারা আর যুদ্ধ চালিয়ে নিতে পারবে না।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োত আহরোনোত বলেছে, ইসরায়েল তাদের প্রতিরক্ষা সতর্কতা বৃদ্ধি করেছে। ইসরায়েলি সামরিক কমান্ডারদের ধারণা ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য যে কোনো সময় নির্দেশ দেবেন।

পত্রিকাটি বলেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলকে টার্গেট করতে পারে।সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইসরায়েলও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়েও প্রস্তুত হচ্ছে তারা। অজ্ঞাত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর পরিস্থিতি এখন ‘বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে আছে’।

এই কর্মকর্তা বলেছেন, ইরানে বড় হামলার নির্দেশ দেওয়ার কাছাকাছি অবস্থানে আছেন ট্রাম্প। কারণ ট্রাম্প এখন মনে করছেন ইরানের সঙ্গে আলোচনা ‘সময় নষ্ট’ করা ছাড়া আর কিছু না।

এদিকে ইরান হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে মধ্যেপ্রাচ্যের দেশগুলোর একই অবকাঠামোকে টার্গেট করা হবে এবং এজন্য তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। সূত্র: টিআরটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..